শিরোনাম
চট্টগ্রাম ব্যুরো : | ০৫:২১ পিএম, ২০২১-০৬-১৭
নগরের বন্দর থানায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. মাহমুদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আমূল রঞ্জন বণিক (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৭ জুন) বিকেল ৩টার দিকে ৫ নম্বর জেটি গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, বন্দর এলাকা থেকে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ২ জনকে বিকেল পৌনে ৪টার দিকে হাসপাতালে আনা হয়। তার মধ্যে মো. মাহমুদ নামে একজনকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমূল রঞ্জন বণিক নামে আরেকজনকে ২৬ নম্বর অর্থোপেডিক ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মো. মাহমুদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited